জয়পুরহাটে পুলিশের গুলিতে আহত ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৩
 
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে মঙ্গলবার জিআরপি পুলিশের রাবার বুলেটে দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আক্কেলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী তিতুমীর আন্তঃনগর ট্রেন আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছলে কামড়ার ভেতরে যাত্রীদের সিটে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে জিআরপি পুলিশ যাত্রীদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে।
 
স্টেশনে অপেক্ষারত পৌর সদরের হাস্তাবশন্তপুর গ্রামের ইব্রাহিমের ছেলে সুমন (২৫) এবং তিলকপুরের আফজাল হোসেনের ছেলে আমিনুর (৩৪) গুলি বিদ্ধ হন।
 
ইত্তেফাক/ আরকেজি