উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের আলোচিত শিশু তোফা-তহুরার জন্মস্থান নানার বাড়িতে মঙ্গলবার সৌর বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে।
জানা যায়, সুষ্ঠু সেবা নিশ্চিতকরণের জন্য সরকার তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ দেয়। তবে বিদ্যুৎ সংযোগ দিতে প্রায় একমাস বিলম্ব হওয়ার আশঙ্কায় তোফা-তহুরার নানার বাড়িতে লাগানো হলো সৌর বিদ্যুৎ।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার তোফা-তহুরার নানার বাড়িতে গিয়ে ৫০ ওয়ার্ট ক্ষমতা সম্পন্ন একটি সোলার প্যানেল চালু করে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ফেন্ডশিপের গাইবান্ধা জেলার সমন্বয়কারী আব্দুস সালাম, ইনর্চাজ এসইডি বিজয় কুমার প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
