সুনামগঞ্জে চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ আইনে মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৪
 
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শামছুল আলম জুনু মিয়াসহ ৩ জনকে আসামি করে মঙ্গলবার যুদ্ধাপরাধ আইনে মামলা দায়ের করেছেন সদরকান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল গণির ছেলে মো.আব্দুল জলিল।
 
মামলার অপর আসামিরা হলেন- মফিজ আলীর ছেলে মো. মজনু মিয়া (৬৬) এবং একই গ্রামের আবুল খয়েরের ছেলে এনাম উদ্দিন (৬২)।
 
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু আমর এই মামলা গ্রহণ করেন এবং তদন্তের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুানালে প্রেরণের আদেশ দেন।
 
ইত্তেফাক/ আরকেজি