সাতক্ষীরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫২
 
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঁদাকাটি ও তুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
 
তারা হলেন- উপজেলার কাঁদাকাটি গ্রামের মোক্তার আলির ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও তুয়াডাঙ্গা গ্রামের মৃত মঙ্গল মণ্ডলের ছেলে ভজহরি মণ্ডল (৫০)। 
 
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে মৎস্য ঘের ব্যাবসায়ী জাহাঙ্গীর বৃষ্টির মধ্যে  ঘেরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
এর আগে সকাল ৭ টার দিকে ভজহরি মণ্ডল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর  বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি