কুষ্টিয়ার মিরপুরের পল্লীতে ৮ বছরের শিশুকে পাশবিক যৌন হয়রানীর চেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মিরপুর থানার আলোচিত ওই মামলা নং-৬। তাং ১১ সেপ্টম্বর-২০১৭।
অভিযুক্ত শিক্ষকের নাম দবির উদ্দীন বিশ্বাস (৭০)। সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মৃত ইয়াদ বিশ্বাসের ছেলে এবং একই ইউনিয়নের আটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। নির্যাতিত শিশুটি অভিযুক্ত শিক্ষকের প্রতিবেশি।
থানায় দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ওই সকাল সাড়ে ৯ টার সময় শিশুটি স্কুলে যাবার সময় তাকে অভিযুক্ত ওই শিক্ষক ১০ টি টাকা হাতে দিয়ে একটি ক্লাব ঘরে নিয়ে যৌন হয়রানীর চেষ্টা করে।
মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত শিক্ষকের সরাসরি ছাত্র এমন কয়েকজন জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।
মামলা দায়েরের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলাটি তদন্ত করছেন মিরপুর থানার নবাগত এস আই আক্তারুজ্জামান।
ইত্তেফাক/নূহু
