ইরমায় বিপর্যস্ত ফ্লোরিডায় ফিরতে শুরু করেছে মানুষ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৩
হারিকেন ইরমা গত রবিবার ব্যাপক ধংসযজ্ঞ চালানোর পর বিপর্যস্ত ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলে ফিরতে শুরু করেছেন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া মানুষ। তবে কর্তৃপক্ষ বলেছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাদের অনেক দিন লাগবে। 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, ‘যা আশংকা করা হয়েছিল তার চেয়েও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, তবে সাহায্যকর্মীরা প্রশংসনীয় কাজ করেছেন।’ জানা গেছে, ইরমা লণ্ডভণ্ড করে দিয়েছে ফ্লোরিডার বিভিন্ন অঞ্চল। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব না পাওয়া গেলেও রাজ্যের অর্ধেক এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
IMG0
আরো কয়েক সপ্তাহ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে অনেক এলাকা। বন্যার পানিতে সয়লাব রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। ফ্লোরিডায় ইরমার আঘাত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়েস অব আমেরিকা ও সিএনএন।
 
ইত্তেফাক/সেতু