মিয়ানমার সরকারের নির্দেশে সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে সারাদেশে আজ ১৩ সেপ্টেম্বর বিক্ষোভ ও ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এ কর্মসূচি ঘোষণা করেন।
আজ সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হবে।
ইত্তেফাক/আনিসুর
