মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের কয়েকজন মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সিনিয়র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা উচিত। তদন্তে রাশিয়ার সঙ্গে তার যোগসাজশের বিষয়টি প্রকাশ্যে আসার আগেই পদত্যাগ করলে ভাল হবে বলে মনে করেন তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। আইনজীবীরা কুশনারকে নিয়ে তাদের উদ্বেগের কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। কয়েকজন বিবৃতি দেওয়ারও প্রস্তুতি নিয়েছিলে যে কুশনার পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু তিনি পদত্যাগ করেননি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটর্নি জন ডাউড বলেন, এই ধরনের খবর তার জানা নেই। সিএনএন।
ইত্তেফাক/সেতু
