চলে গেলেন গায়ক ইমরানের বাবা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:১২
 
বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের বাবা মোজাম্মেল হক (৬০) আর নেই। গতকাল দুপুর ১টায় রাজধানীর বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ইমরানের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, মোজাম্মেল হক হূদরোগে ভুগছিলেন। গতকাল দুপুরে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। কিন্তু তা আর সম্ভব হয়নি। সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল গান-বাজনায় মা-বাবার অনুপ্রেরণা, উৎসাহ আর সমর্থন পেয়েছেন ছোটবেলা থেকে। 
 
ইমরানের সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে ওঠার নেপথ্যে বাবা মোজাম্মেল হকের অবদান অনেক। এমনটাই জানালেন সঙ্গীতশিল্পী ইমরান। মোজাম্মেল হক স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ইমরান। আজ সকালে শরীয়তপুরে তার দাফন অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর