ব্রেক্সিট বিল পাস করলো ব্রিটিশ পার্লামেন্ট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৯
ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার এই বিল পাস ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদে একটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। 
IMG0
গতকাল ভোটাভুটিতে ৩২৬-২৯০ ভোটে দ্য ইউরোপীয় ইউনিয়ন (প্রত্যাহার) বিলটি পাস হয়। বিলটি এখন কমিটি স্টেজে যাবে যেখানে প্রতিটি লাইন যাচাই-বাছাই করা হবে। ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন, বিলের মাধ্যমে আমরা ব্যক্তি এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করেছি যে ইইউ থেকে সরে গেলেও আমাদের আইনে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। 
IMG1
ব্রিটেনের জনগণ কোনো ভুল ধারণা পোষণ করে ব্রেক্সিটের পক্ষে ভোট দেননি। তাই এমপিরাও সেটা করতে পারেন না। বিরোধীরা বলছেন, এই বিলের মাধ্যমে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিলটি পাস হওয়ায় পার্লামেন্টের চেয়ে মন্ত্রীরা বেশি ক্ষমতা পাবেন। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু