রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করে তাদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ এবং তাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবিতে আয়োজিত মানবন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই মানবন্ধন ও সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বিএনপি নেতারা ঢাকায় বসে লম্বা লম্বা কথা বলেন, কিন্তু তাদের নেত্রী বন্যার সময় দুর্গত এলাকায় যাননি, আর এখন রোহিঙ্গাদের পাশেও নেই। রোহিঙ্গা শরনার্থী শিবিরে শুরু থেকেই সহায়তা করছে আওয়ামী লীগ।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এমএ করিম বক্তব্য রাখেন। -বাসস
ইত্তেফাক/কেকে
