বান্দরবানের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত এবং মঙ্গলবার সন্ধ্যায় এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে আসার পথে মোক্তার আহম্মদ নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ৪৪নং পিলারের কাছে ছনখোলা এলাকায় মাইন বিস্ফোরণের আরেকটি ঘটনা ঘটে। এই বিস্ফোরণে হাসিম উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হন।
নাইক্ষ্যংছড়ির দায়িত্বরত ৩১ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লে. কর্নের আনোয়ারুল আজিম জানান, মাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনা তারা শুনেছেন। এটি মিয়ানমারের ভেতরে ঘটার কারণে তাদের পক্ষে কিছুই করার নেই। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিতভাবে জানানো হচ্ছে।
ইত্তেফাক/ আরকেজি
