‘সর্বসম্মতভাবে অযোগ্য হয়েছেন নওয়াজ শরীফ’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার রায় পাঁচ বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের প্রধান আসিফ সাঈদ খোসা বুধবার এ তথ্য জানিয়েছেন| খবর ডন-এর।
 
নওয়াজ শরীফ ‍ও তার পরিবারের অন্য সদস্যদের করা রিভিউ আবেদনের উপর শুনানিকালে বিচারপতি আসিফ সাঈদ একথা বলেন। রিভিউ শুনানিকালে নওয়াজের আইনজীবী বলেন, ‘২০ এপ্রিল যেভাবে বিচারকরা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন, ২৮ জুলাইয়ের রায়েও তাই হয়েছে| সেখানেও দুজন বিচারক দ্বিমত করেছেন|’
 
জবাবে বিচারপতি আসিফ সাঈদ বলেন, ‘শুধু যৌথ তদন্ত দলের প্রতিবেদনের ক্ষেত্রে দুজন বিচারপতি দ্বিমত করেছেন। তবে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার ক্ষেত্রে পাঁচজন বিচারকই দ্বিমত পোষণ করেছেন।’ রিভিউ আবেদনের উপর পরবর্তী শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত ২৮ জুলাই ‍নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। রায়ের পরপরই প্রধানমন্ত্রী পদ থেকে থেকে সরে দাঁড়ান তিনি। তার স্থলে পিএমএল-এন এর আরেক নেতা শহিদ খাকান আব্বাসীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
 
ইত্তেফাক/কেআই