কোচের স্বান্ত্বনায় উজ্জীবিত ইমরুল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চার ইনিংসে ইমরুল কায়েস রান করেছেন মাত্র ২১। এরপরও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে রাখা হয়েছে তাকে। পারফরমেন্স নিয়ে নিজের মধ্যে কিছুটা হতাশা থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় উজ্জীবিত ইমরুল।
 
বুধবার মিরপুরে অনুশীলনে এসে তিনি বলেন, ‘কোচ বলেছেন, অসুবিধা নেই। একটা ব্যাটসম্যান চার ইনিংস খারাপ করলেই তাকে বাদ দিতে পারি না। আরও বলেছেন, গত দু-তিন বছর ধারাবাহিক রান করেছ। একটি খেলোয়াড় দুই টেস্টে খারাপ করলে তাকে বাদ দেওয়া যায় না। তুমি খেলো। অসুবিধা নেই।’
 
এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগটা কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে ইমরুল বলেন, ‘আমার জন্য সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে নিজেও জানি। সর্বশেষ সিরিজটা যেহেতু ভালো খেলিনি। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, প্রতিটি সিরিজই আমার জন্য চ্যালেঞ্জিং হয়। মানিয়ে নিয়ে চেষ্টা করব ভালো খেলার। ওভাবেই কাজ করে যাচ্ছি।’
 
ইত্তেফাক/কেআই