ভারতের উড়িষ্যা রাজ্যের এক বাবার বিরুদ্ধে তার পুত্র সন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বলরাম মুখী নামের ওই বাবা তার এগারো মাস বয়সী ছেলেকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন। তবে এতেই দমে যান নি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ছেলেকে বিক্রির টাকায় একটি মোবাইল ফোন, কিছু গয়না আর জামাকাপড় কেনে সে। তারপরেও যে টাকা বাকি ছিল, তা দিয়ে মদ কেনে ওই ব্যক্তি। সম্প্রতি উড়িষ্যার ভদ্রক জেলার এই ঘটনা প্রকাশ্যে আসলে মুখী ও তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
IMG0
জেরার মুখে মুখী পুলিশের কাছে স্বীকার করেছে যে সে তার শিশু পুত্রকে বিক্রি করে দিয়েছে। কিন্তু শুধুই অর্থের জন্য নয়, ছেলের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই সে ওই কাজ করেছে বলে তার দাবী। তবে তার প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ঝাড়ুদারের কাজ করা মুখী মদে আসক্ত আর সেই পয়সা জোগাড় করতেই এই জঘন্য কাজ করেছে সে। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/সেতু
