নদ-নদীর ৭১ পয়েন্টে পানি কমেছে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৭
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭১টি পয়েন্টের পানি কমেছে ও ১৪টির বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৫টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
 
ব্রহ্মপুত্র- যমুনা ও পদ্মা নদ-নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও সুরমা নদীসমুহের পানি সমতল স্থিতিশীল আছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে।
 
ব্রহ্মপুত্র- যমুনা ও পদ্মা নদ-নদী সমুহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
 
বুধবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কেকে