ফ্রান্সের প্যারিসে হবে ২০২৪ সালের অলিম্পিক গেমস। একইসঙ্গে ২০২৮ সালের বিশ্বের বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞ বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বুধবার আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের আয়োজন হিসেবে এই দুই শহরের নাম ঘোষণা করেছে।
দুটি শহরই ২০২৪ সালের অলিম্পিক আয়োজন করতে চেয়েছিল। পরে লস এঞ্জেলস তাদের দাবি থেকে সরে এসে ২০২৮ সালে অলিম্পিক আয়োজনে রাজি হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগামী দুটি অলিম্পিকের আয়োজক শহর নির্ধারিত হয়। তাই আয়োজক হিসেবে এই দুটি শহরের নাম আগে থেকেই চূড়ান্ত ছিল। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
লস এঞ্জেলস এর আগেও ১৯৩২ ও ১৯৮৪ সালে দুবার অলিম্পিক আয়োজন করে। ফ্রান্সের রাজধানীতে ১৯২৪ সালে সবশেষ আয়োজন করে গ্রীষ্মকালীন অলিম্পিক। তাই ঠিক এক শতাব্দি পর এই শহরে আয়োজন হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। এছাড়া ২০২০ সালে অলিম্পিকের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে।
ইত্তেফাক/কেআই
