‘মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষি বাহিনী মোতায়েন করে বাস্তুহারা রোহিঙ্গাদের বসতভিটা ফিরিয়ে দিতে হবে। এ মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। 
 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালীর রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষে উখিয়া উপজেলার জাতীয় পার্টি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। 
 
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টোর সঞ্চালনায় তিনি বলেন, মিয়ানমার সরকার সম্পুর্ণ অগণতান্ত্রিকভাবে তাদের সেনা বাহিনী লেলিয়ে দিয়ে রোহিঙ্গাদের নির্মুল করার চেষ্টা করছে। 
 
তিনি এদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক সেবা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়শী প্রশংসা করেন। 
 
তিনি আরো বলেন, এদেশে আশ্রিত রোহিঙ্গারা যাতে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে গিয়ে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে সে জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। 
 
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য এমএ মন্নান, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, আবু সুফিয়ান আবিবি, হারুনর রশিদ আল কাদেরি, সংসদ সদস্য হাজি মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ইয়াহিয়া, মাহজাবীন মোরশেদ এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, সোলাইমান আলী শেঠ, যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি