ঝিনাইদহে ভুয়া ডাক্তারের এক বছরের জেল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০
 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে  ডাক্তার  মো. রইচ উদ্দিন নামে এক  ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রইচ উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রামের  ইসমাইল হোসেনের ছেলে।
  
বৃহস্পতিবার  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট  মো. উসমান  গনি তাকে এ দণ্ড দেন।
 
মো. উসমান গনি বলেন, রইচ উদ্দিন নিজেকে চর্ম ও যৌন রোগ বিশেষঞ্জ বলে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 
ইত্তেফাক/ আরকেজি