ইরাকে আইএসের জোড়া হামলা, নিহত ৫০

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭
ইরাকের দক্ষিণাঞ্চলে জোড়া হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে।
 
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমে ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি রেস্তোরায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এর কিছুক্ষণ পরে একটি চেকপয়েন্টে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলাকারীরা আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সঙ্গে লড়াই করা হাশদ আল শাবি সদস্যের ছদ্মবেশে এসেছিল। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির