ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুরে ঢাকা-শেরপুর মহাসড়কে ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ দুইজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফুলপুর থেকে কাশিগঞ্জ বাজারে যাচ্ছিল যাত্রীবাহী ভটভটিটি। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়।
দুর্ঘটনায় তিনজন মারাত্মক আহত হয়। আহত তিনজন হলেন, তুলা মিয়া(২৮), জুয়েল(৩০) ও সাগর(১২)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয় লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে উপজেলার রামসোনা গ্রামের শাহিদ আলীর পুত্র তুলা মিয়া মারা যায়। মুমূর্ষু অবস্থায় জুয়েলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। সাগরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
ফুলপুর থানা পুলিশ সন্ধ্যার দিকে তুলা মিয়ার লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়।
ইত্তেফাক/নূহু
