রাশিয়ার এক দম্পতি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে দেখেন তাদের বাড়ির বেশ খানিকটা ভেঙে তার উপর দিয়ে নতুন তৈরী একটি রাস্তা চলে গেছে। সেদেশের রেন টিভিতে এই খবর প্রকাশিত হয়েছে। টিভিতে দেখানো হয়, ওই দম্পতি রাস্তায় দাঁড়িয়ে আছেন। বাড়িটির একাংশ ভেঙে ফেলায় সেটি আর বসবাসের যোগ্য নেই।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই দম্পতি বাড়িটিতে স্থায়ীভাবে বসবাস করতেন না। সেটিকে অনেকটা বাগানবাড়ি হিসাবে ব্যবহার করতেন। সেখান থেকে তারা গিয়েছিলেন ছুটিতে বেড়াতে। সড়ক কর্তৃপক্ষ তাদের বাড়িটি ভাঙার আগে তাদের কিছুই জানায়নি বলে টিভি প্রতিবেদনে অভিযোগ করা হয়।
বিবিসি জানায়, ব্যাপক সমালোচনা হওয়ায় সড়ক কর্তৃপক্ষ দাবি করেছে তাদের জায়গার উপর দিয়েই সড়ক নেয়া হয়েছে। ওই দম্পতি অবৈধভাবে সরকারি জায়গা দখল করে বাড়িটি গড়ে তুলেছিলেন।
ইত্তেফাক/নূহু
