একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে আওয়ামী লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা তত্পর হয়ে উঠেছেন। পোস্টার, লিফলেট ছাপানো ছাড়াও অনেকে স্থানীয় গণমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ আবার সুযোগ বুঝে গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। প্রতিটি আসনেই বড় রাজনৈতিক দুটি দলের রয়েছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। ভোটাররাও ইতোমধ্যেই তাদের নিয়ে হিসেব কষতে শুরু করেছেন।
২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ এবং একটিতে জাতীয় পার্টি প্রার্থী নির্বাচিত হন। তবে হবিগঞ্জের চারটি আসনেই জয়ী হতে চায় আওয়ামী লীগ। আর এতে ভাগ বসাতে তত্পর রয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। সে লক্ষ্যে আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব রয়েছেন।
ইত্তেফাক/নূহু
