সঞ্জীব বাঁচতে চায়...

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৬
 
একমাত্র বসত ভিটা ছাড়া পরিবারের সর্বস্ব বিক্রয় করেও ক্যান্সারে আক্রান্ত মা'কে বাঁচাতে পারেননি মাগুরা সদর উপজেলার জাকরারট্যাক গ্রামের সঞ্জীব কুমার মজুমদার (৩৫)। এখন তার শরীরের দু'টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় নিজের জীবনও সঙ্কটাপন্ন।
 
চিকিৎসার জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে গিয়েছেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তার দু'টি কিডনির ৯০ ভাগই কাজ করছে না। এখন বেঁচে থাকতে হলে দ্রুত তার শরীরের অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। যে জন্য প্রয়োজন কমপক্ষে ২০ লাখ টাকা। যে কারণে তিনি দেশের সহৃদয়বান ব্যক্তিদের কাছে একটি কিডনি ও বৃত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন।
 
সহায়তা না পেলে মাত্র ৩৫ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কা সঞ্জীবের। কিডনি (রক্তের গ্রুপ এ পজিটিভ) ও আর্থিক সহায়তার জন্য যোগাযোগ: সঞ্জীব কুমার মজুমদার, মোবাইল নম্বর-০১৭১৬-৯১১৭৪৩ (বিকাশ), অগ্রণী ব্যাংক: ০২০০০০৮১৯৮৪৫৯।
 
ইত্তেফাক/জামান