সারার সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী: কারিনা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫১
 
সৎ মেয়ে সারাকে নিয়ে আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার আবারও সেই আলোচনা। তবে একটু ভিন্ন খবরে। বলিউডে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। আর এ বিষয়টি নিয়ে এরইমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ ফলাও করে ছাপাচ্ছেন খবর। শত হলেও নবাব পরিবারের মেয়ে। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় দেখা যাবে সারাকে। তার বিপরীতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।
 
সারার এই বলিউডে অভিষেকে বাবা সাইফের চেয়ে সৎ মা কারিনাই বেশি উচ্ছ্বসিত। কারিনা বলেন, ‘সারার বলিউড যাত্রার জন্য শুভকামনা। আমি বিশ্বাস করি বলিউডে তার যাত্রা বেশ আলোচিত হবে। আর সারার সঙ্গে কাজ করতে আমিও আগ্রহী।’
 
ইত্তেফাক/এমআর