ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের নববধূ নাসরিন আক্তার (২১) হত্যা মামলায় স্বামী-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবারে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার এলোয়া হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনের অবস্থান জানাযায়। পরে সেখানকার থানার সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাসরিনের স্বামী রেজাউল করিম ও তার শ্বশুর নুর ইসলাম।
ইত্তেফাক/জামান
