কুষ্টিয়ায় ১৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৩
 
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৭ মামলার আসামি বাবুল সর্দারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম এবং এসআই এমএ কুদ্দুস হাওয়াখালী এলাকায় অবস্থান নেয় । এ সময় বাবুল সেখানে পৌঁছালে অস্থসহ তাকে গ্রেফতার করা হয়।
 
তার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রমামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তিনি উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের ওমর সর্দারের ছেলে।
 
ইত্তেফাক/ আরকেজি