বিএসএফের ধাওয়ায় পানিতে পড়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৪
 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
 
এলাকাবাসী জানান, দুই গরু ব্যবসায়ী মঙ্গলবার ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে  আজাহার আলী (৩৫) নামের একজন গরু ব্যবসায়ী নদীতে পড়ে যান। লোকমান নামে অন্যজন  পালিয়ে আসতে সক্ষম হন।
 
পরে বিজিবির চাপে বৃহস্পতিবার বিএসএফ নদী থেকে লাশ উদ্ধার করে। ভারতে ময়না তদন্ত শেষে শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
 
১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্ত শেষে পরিষ্কার বলা যাবে।
 
ইত্তেফাক/ আরকেজি