রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় আওয়ামী লীগের চিকিৎসক দল কক্সবাজারে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩১
কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে আওয়ামী লীগ শুক্রবার একটি চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে।
 
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে পাঠানো চিকিৎসক প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবে।
 
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম ও ডা. ফুচুনু। এ ছাড়াও কক্সবাজার জেলার বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা চিকিৎসাসেবা প্রদান কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি