ইউরোপা লীগেও একঘণ্টা বিলম্বে ম্যাচ!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪
দর্শকদের সৃষ্ট বিশৃংখলার কারণে প্রায় এক ঘন্টা বিলম্বে হয়েছে ইউরোপা লীগের একটি ম্যাচ। এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল আর্সেনাল ও কোলনের মধ্যে। ম্যাচটি উপভোগ করার জন্য কোলনের ২০ হাজার দর্শক স্টেডিয়ামে হাজির হলেও এ সময় তাদের জন্য টিকিট অবশিষ্ট ছিল মাত্র ৩ হাজার।
 
এতে বিশৃংখলার সৃস্টি হয় স্টেডিয়াম প্রাঙ্গনে। আর সেটি সামল দিয়ে ম্যাচ শুরু করতে বিলম্ব হয় প্রায় এক ঘন্টা। উয়েফার কোনো প্রতিযোগিতায় ম্যাচ শুরুতে এ ধরনের বিলম্বের কথা খুব কমই শুনা যায়।
IMG0
এদিকে বিলম্মে শুরু হওয়া এই ম্যাচে প্রত্যাশিত জয় দিয়ে ইউরোপা লীগের সুচনা করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে সফরকারী কোলনকে। কোলনের পক্ষে করডোবা ম্যাচে গোলের সূচনা করেছিলেন। তবে কোলাসিনাক, সানচেজ ও বেলেরিন একটি করে গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন।  
 
ইত্তেফাক/কেআই