গৌরীপুরে ছেলের হাতে মা খুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লাতাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছেলের হাতে সৎমা হালেমা খাতুন (৬০) খুন হয়েছেন । খুনের অভিযোগে ছেলে মো. এনায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার মামলা এবং আসামিকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
 
পরিবার সূত্রে জানা যায়, সৈয়দ আলী তার ৪র্থ ছেলে খাইরুল ইসলামের কাছে ১লাখ টাকায় জমি বিক্রি করেন। সেই জমি লিখে দিতে গৌরীপুর সাবরেজিস্ট্রি অফিসে আসার সংবাদে ক্ষুব্দ হয় তার ৫ম ছেলে এনায়েত হোসেন (৩০)। বিক্ষুব্ধ হয়ে সে বাবাকে খুন করার জন্য দা নিয়ে খোঁজাখুঁজি করে। বাবাকে না পেয়ে এক পর্যায়ে তার সৎমাকেই কুপিয়ে গুরুত্বর আহত করে।
 
মাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে আটক ও পুলিশে সোপর্দ করে। আহত হালেমা খাতুনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে টঙ্গীর চেরাগআলী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান।
 
গৌরীপুর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গৌরীপুর থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি