অভয়নগরের প্রেমবাগে অবস্থিত রোমান জুট মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর ঘুষিতে শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শহিদুল ইসলাম মোড়ল উপজেলার প্রেমবাগ গ্রামের ফকির আহম্মদ মোড়লের ছেলে।
শহিদুলের ছেলে ফরহাদ হোসেন বলেন, মিলে বৃহস্পতিবার দিবাগত রাতে কাজ করার সময় শ্রমিক নূরুজ্জামান ও রাসেলের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে বাবার বুকে ঘুষি মারেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ওসি মো আনিসুর রহমান বলেন, লাশ মর্গে পাঠিয়েছি। কেউ মামলা করেনি।
ইত্তেফাক/ আরকেজি
