গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় শুক্রবার বিকেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো-সাদা প্রিন্টের কামিজ এবং গোলাপি রংয়ের সেলোয়ার রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, বিকেলে দক্ষিণ সালনা মোল্লাবাড়ি এলাকায় রেল লাইন পার হবার সময় ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে।
এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/ আরকেজি
