যাত্রীদের সুবিধার্থে উবার ঢাকায় চালু করলো প্রিমিয়ার সার্ভিস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪
বিশ্বের সবচেয়ে বড় ও অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার যাত্রীদের সুবিধার্থে আজ থেকে চালু করলো প্রিমিয়ার সার্ভিস। 
 
এই সার্ভিসে যাত্রীরা এখন থেকে আরও বেশি আরামদায়ক রাইড উপভোগ করতে পারবেন। এই প্রোডাক্টটি প্রথমে পাইলট হিসেবে চালু করা হয়। যাত্রী ও চালক উভয়ের কাছ থেকে এটি ইতিবাচক সাড়া পায়।
 
ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, উবারে সব সময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। 
 
তিনি বলেন,ঢাকায় উবার প্রিমিয়ার চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে পেরে আমরা আনন্দিত। গাড়ির ব্যক্তিগত মালিকানার বিকল্প পথ সৃষ্টি করে ট্রাফিক জ্যামের সমস্যা কমাতে আমরা বদ্ধপরিকর। উবারে মিটিংয়ে যাওয়া, শপিং করতে যাওয়া, পরিবার ও বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বিজনেস পার্টনারের সাথে দেখা করা, এয়ারপোর্টে যাওয়া বা অন্য যে উদ্দেশ্যে ভ্রমণের প্রয়োজন হোক না কেনো, প্রিমিয়ারকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে করে যাত্রীদের ভ্রমণকালীন চাহিদা পূরণ করতে পারে। বাসস।
 
ইত্তেফাক/রেজা