অবৈধভাবে আশ্রয়: হাটহাজারীতে আরও ৬ রোহিঙ্গা আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫
 
অবৈধভাবে আশ্রয় নেওয়ায় হাটহাজারী পৌর এলাকা থেকে আরো ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে আলী আজম চেয়ারম্যানের পুরাতন বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২জন নারী, ২জন যুবক ও ২জন শিশু রয়েছে। তারা বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় আসে।
 
এর আগে বুধবার পৌর এলাকার কামালপাড়া এলাকা থেকে ১৯জন রোহিঙ্গাকে উখিয়ার বালুখালী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
 
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, অবৈধভাবে পৌর এলাকায় আশ্রয় নেওয়া ৬জন রোহিঙ্গাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তাদেরকে উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/ আরকেজি