কুমিল্লা মুরাদনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত চার আসামিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- উপজেলার জাহাপুর গ্রামের ফারুখ মিয়া (২৫), সিদ্ধেশ্বরী গ্রামের জিসান আহম্মেদ বাবু (৩০), দেবিদ্বার থানার ভিংলাবাড়ী গ্রামের জামাল (৩০) ও কৃষ্ণপুর গ্রামের সোহাগ মিয়া (২০)।
শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, তাদের শুক্রবার বিকেলে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
