বংশালে গাড়ির গ্যারেজ থেকে নারীর লাশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৫
রাজধানীর বংশালে একটি বহুতল বাড়ির নিচতলায় গাড়ির গ্যারেজ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পুরান ঢাকার আব্দুল হাজী লেনের ওই গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ওই নারীকে হত্যার পর লাশ গ্যারেজে লুকিয়ে রাখা হয়েছে অথবা অন্য কোথাও হত্যা করে লাশ গ্যারেজে ফেলে যাওয়া হয়েছে এমন ধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক করে পরিচয় জানার চেষ্টা করছে।
 
বংশাল থানার ওসি জানান,  একটি বাড়ির নিচতলা গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির মালিখ আব্দুল আলিম। ওই ব্যক্তির বাড়ির গ্যারেজ থেকে ওই নারীর লাশ উদ্ধার হয়। পরিচয় পাওয়া গেলে  তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।
 
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, গ্যারেজের একটি পুরাতন গাড়ির  পছনের অংশে মরদেহটি ছিল। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে তাকে হত্যা করে সেখানে রাখা হয়েছিল । মরদেহে পচন শুরু হয়ে  দুগন্ধ ছড়িয়ে পড়ে।
 
ইত্তেফাক/ইউবি