কুড়িগ্রামের রৌমারীতে ১৭ বোতল ভারতীয় অফিসার চয়েস(মদ) ও ৪ বোতল ফেন্সিডিলসহ আবেদা খাতুন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আবেদা খাতুন ফুলবাড়ী গ্রামের মৃত মোকবুল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, এসআই ফারুক হোসেন শাহ্, এএসআই জাহাগীর আলম-৩, এএসআই আমিনুল ইসলাম, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোশারফ হোসেনসহ পুলিশের ১২সদস্যের একটি টিম উপজেলার ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল মদ) ও ফেন্সিডিলসহ আবেদাকে আটক করে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
