বিভিন্ন নদ-নদীর ৮২ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮২টি পয়েন্টের পানি হ্রাস ও ৮টিতে বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।
 
ব্রহ্মপুত্র- যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র- যমুনা, গঙ্গা-পদ্মা নদী সমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।  অপরদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। বাসস
 
ইত্তেফাক/এমআর