রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৫
রাজধানীর কুড়িল বিশ্বরোডসংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। 
 
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফারুক একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মী ছিলেন। 
 
কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক জানান, ওই যুবক সকাল ১০টার দিকে মোবাইলে কথা বলতে বলতে কুড়িল বিশ্বরোডসংলগ্ন এলাকার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি