মিরসরাইয়ে লরি চাপায় যুবক নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৭
 
চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার লরি চাপায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ৫ জন আহত হন।
 
সাইফুলের বাড়ি মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।
 
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, জোরারগঞ্জ থানার চিনকির আস্তানা এলাকায় দুপুরে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করেন মোটরসাইকেল চালক সাইফুল। এসময় অপর দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান।
 
দুর্ঘটনায় বাস ও লরি চালকসহ কমপক্ষে ৫ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 
ইত্তেফাক/ আরকেজি