নিজেদের দিনে বাংলাদেশ বিপজ্জনক দল : এলগার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯
নিজেদের দিনে বাংলাদেশ বিপজ্জনক হয়ে ওঠতে পারে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিন এলগার। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এটাকে প্রস্তুতির জন্য যথেষ্ট মনে করছেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।
 
তিনি বলেন, ‘বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মাত্র একটি চার দিনের ম্যাচ খেলব। কার বিপক্ষে খেলছি এটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ভালো করার জন্য সব ধরনের প্রস্তুতি-ই থাকতে হয়। নিজেদের দিনে বাংলাদেশ কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে।’
 
আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে। টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সফর।
 
ইত্তেফাক/কেআই