বন্ধুদের সঙ্গে তৈমুরের পড়াশুনা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০২
জন্মের পর থেকেই সে সেলিব্রিটি। সে কখন খায়, কখন বেড়াতে যায়, কখন পড়তে বসে— সবেতেই নজর রাখে ছবি শিকারিরা।
 
কয়েক দিন আগেই সুইজারল্যান্ডে হলিডে কাটিয়ে ফিরেছে ছোট্ট তৈমুর। বাবা সইফ আলি খান ও মা করিনা কপূরের সঙ্গে জীবনে প্রথম বার বিদেশ সফরে গিয়েছিল সে। বাড়ি ফিরে এ বার শুরু পড়াশোনার পালা।
 
এক বছরও হয়নি বয়স, তাতে কী? পড়াশোনা কি একা একা হয় নাকি? রাইমস শোনার জন্য মনোনিবেশ তো দরকার। আর শুধু পড়া আর পড়া? খেলার সঙ্গী চাই তো! তাই রীতিমতো মাদুর পেতে মাটিতে বসে ‘জনি জনি ইয়েস পাপা’ শুনল ছোটে নবাব। 
 
 

Three's company! #kidzoned #playdate #nurseyrhymes #thewheelsonthebus #johnyjohnyyespapa

A post shared by Tusshar (@tusshark89) on Sep 14, 2017 at 8:17pm PDT

 
পাশে বসেছিল তার দুই বন্ধুও।তৈমুরের বাঁ-দিকে বসে ছিলেন তুষার কাপূরের ছেলে লক্ষ্য।তবে আর এক জনের পরিচয় জানা যায়নি।
 
তুষার কাপূরের ছেলে লক্ষ্যের সঙ্গে বেশ জমজমাট বন্ধুত্ব তৈমুরের।লক্ষ্যের জন্মদিনেও দেখা গিয়েছিল তৈমুরকে।মা করিনার কোলে বেশ ভালই ‘বার্থ ডে পার্টি’ এনজয় করছিল ছোটে নবাব। এ বার ছড়া শোনার ছবি। তুষার কপূরের ইনস্টাগ্রামে পোস্ট হতেই ছবি কিন্তু ভাইরাল।ইন্সটাগ্রাম।
 
ইত্তেফাক/রেজা