কেক কাটা, বেলুন উড়ানো, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন বছর পূর্তি পালন করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৩৩তম ব্যাচের ক্যাডাররা। শুক্রবার রাতে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের ১৮টি ক্যাডারের প্রায় দুইশ সদস্য উপস্থিত ছিলেন।
৩৩তম ক্যাডারের কর কর্মকর্তা মো. সাজ্জাদুল ইসলাম মীর মিঠু বলেন, আজ আমরা চাকরির তিনটি বছর অতিবাহিত করেছি। সকলে একত্রিত হয়ে একটি অনুষ্ঠান করতে পেরে আমরা সত্যিই খুশি। আমরা বিশ্বাস করি ৩৩তম ব্যাচের সকল কর্মকর্তা মিলেমিশে দেশের স্বার্থে এবং জনগণের সেবক হয়ে কাজ করবে।
ইত্তেফাক/রেজা
