ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্তে শুক্রবার রাতে একই পরিবারের ৪ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এলাকাবাসী।
এরা হলেন- আবুল কালাম (৩০), তার স্ত্রী সফিকা বেগম (২০) এবং মেয়ে রোজিনা (৪) ও রোকেয়া (২) । এরা মিয়ানমারের মংলু থানার তাড়াশু গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর ধারণা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে তারা সীমান্তে এসেছে। ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, এরা প্রায় ৩ মাস আগে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ আরকেজি
