পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গ্রেপ্তার করে আগামী ২৫ সেপ্টেম্বর তাকে কমিশনে হাজির করারও নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে গত শুক্রবার ইসলামাবাদের এসএসপি অপারেশনকে নির্বাচন কমিশন একটি চিঠি লিখেছে। তাতে বলা হয়েছে, ১৯৭৬ সালের প্রতিনিধিত্ব আইনের অধীনে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করা হয়েছে।
তাকে ১৪ই সেপ্টেম্বর কমিশনে হাজির হতে নোটিশ দেয়া হলেও তিনি উপস্থিত হননি। কমিশন তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। চলতি বছরের জানুয়ারিতে সাবেক পিটিআই নেতা আকবর এস বাবর অবৈধভাবে বিদেশি অর্থ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করেন ইমরানের বিরুদ্ধে। খবর পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনের।
ইত্তেফাক/এমআর
