লেভানডোস্কির জোড়া গোলে মেইঞ্জকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় শনিবার রাতে এই ম্যাচটি ছিল ক্লাবে লেভানডোস্কির শততম ম্যাচ। জোড়া গোল করে সেই শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি।
খেলার ১১ মিনিটে বায়ার্ন মিউনিখকে এগিয়ে নেন থমাস মুলার। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরিয়েন রোবেন। লেভানডোস্কি জ্বলে ওঠেন বিরতির পর। ৫০ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল করেন লেভানডোস্কি। আর ৭৭ মিনিটে তার শেষ গোলে ৪-০ ব্যবধানে জয় পায় বায়ার্ন।
IMG0
এই জয়ের ফলে বুন্দেসলিগায় চার ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৯। দলটি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে হ্যানোভার রয়েছে শীর্ষে।
ইত্তেফাক/কেআই
