অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৫
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দিবারাত্রির এই ম্যাচটি চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
 
উপমহাদেশে ধুকতে থাকা অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অসি অধিনায়ক স্টিভেন স্মিথকে স্পিন আক্রমণে বিদ্ধ করার হুমকি দিয়ে রেখেছেন। তবে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন ফরম্যাটে একাধিক সিরিজ খেলায় কন্ডিশন নিয়ে এবার আশাবাদী অস্ট্রেলিয়াও।
 
চলতি সফরে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া।
 
ইত্তেফাক/কেআই