বদরগঞ্জে পানিতে ডুবে নারীর মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪
 
রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন আলবেদা বেগম (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর বানিয়াপাড়া(ছোট হাজিপুর) গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, মানসিক ভারসাম্যহীন আলবেদা বেগম গত শুক্রবার হতে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় আলবেদা বেগমের লাশ দেখতে পান। আলবেদা বেগম ছোট হাজিপুর বানিয়াপাড়ার মেয়ে জামাই মোবাশ্বের হোসেনের বাড়িতে থাকতেন। 
 
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী জানান, থানায় সংবাদ দেয়া হয়েছে। 
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম জানান; সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে