জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর ও সঙ্গে আলোচনায় রাজি হয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। রবিবার এক বিবৃতিতে হামাস একথা নিশ্চিত করেছে।
বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেওয়া শর্তে রাজি আছে। একইসঙ্গে তারা গাজায প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে যুগপতভাবে শাসন পরিচালনা করা প্রশাসনিক কমিটি বিলুপ্ত করতে রাজি আছে। ২০০৭ সালে জাতীয় নির্বাচনে হামাসের জয়ের পর এই দুটি সংগঠন পরস্পর বিবাদে জড়িযে পড়ে। এরপর ফিলিস্তিনের গাজা অঞ্চল হামাসের অধীনে চলে যায়। আর পশ্চিম তীর শাসন করছে মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন।
হামাস আব্বাস সরকারকে গাজায় ফিরে আসার আহ্বান জানিযে বিবৃতিতে বলা হয়, ‘হামাস ঐক্যের সরকারকে গাজায় আসার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে একটি জাতীয় নির্বাচনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্তা নিতে বলছে।’ সম্প্রতি কায়রোতে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে দুটি সংগঠনের সঙ্গে আলাদা আলোচনার পর হামাসের পক্ষ থেকে এ বিবৃতি আসল।
ফাতাহ আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ আলাউল এ আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে তারা এই বিবৃতি বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষায় আছে।
ইত্তেফাক/কেআই
